গোসাবা দ্বীপে অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন বেশ কিছু যুবক যুবতীরা - The News Lion

গোসাবা দ্বীপে অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন বেশ কিছু যুবক যুবতীরা

 


দি নিউজ লায়ন;  ইয়াসের তান্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।একটু পানীয়, খাদ্যের সন্ধানে বর্তমানে স্থান হয়ে নদীর পাড়।চাতক পাখির মতন তাকিয়ে থাকে কখন শব্দ বেজে উঠবে লঞ্চের ভুটভুটির।কেননা কেউ কি নিয়ে আসছে ত্রাণ।আর এই ত্রাণের মাধ্যমে গড়ে উঠেছে একবিংশ  শতাব্দীতে সুন্দরবন সভ্যতার মানব জাতির সংসার।একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কেড়ে নিয়েছে অসহায় মানুষগুলি সংসার।


কখনও আয়লা,কখনও বুলবুল,আবার কখনও ফণি কখনও আমফানের মতন বিগত বছরের ঘূর্ণিঝড় গুলি।তবে এবারে ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সুন্দরবনের গ্রামের পর গ্রাম।তাই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেলিয়া দ্বীপের প্রত্যন্ত রানীপুর গ্রামে দেব দূতের মতন হাজির হয় বেশ কিছু যুবক যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের কাছে।


অসহায় মানুষগুলোর হাতে তুলে দেয় রান্নার সমস্ত সামগ্রী হাড়ি,কড়া,খুন্তি,গ্লাস,তালা এবং চাল ডাল, তেল,লবন সহ সমস্ত খাদ্য সামগ্রী।যা এক মাসের ত্রাণ সামগ্রী।এমনকি ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয় মশারি, শিশুদের বস্ত্র,পানীয় জল,স্যানিটাইজার,মাস্ক,ন্যাপকিন।বজবজের প্রত্যাশা এবং দিল্লির গুঞ্জ  স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবীর সদস্যরা এই ত্রাণ সামগ্রী তুলে দেয় অসহায় মানুষগুলির হাতে।


গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় গোসাবা দ্বীপের বিস্তীর্ণ এলাকা।বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় রাঙাবেলিয়া দ্বীপের রানীপুর গ্রাম।ফলে এই গ্রামের কয়েক হাজার মানুষ অসহায় হয়ে পড়ে।নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় ধানের জমি থেকে শুরু করে মাছের চাষ,ঘরবাড়ি।তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের অসহায় মানুষগুলি বিদ্যাধরী নদীর পাড়ে বসে থাকে কখন আসবে একটু ত্রাণ।


আর এই স্বেচ্ছাসেবী সংগঠনের যুবক যুবতীরা ত্রাণ সামগ্রী নিয়ে দেব দূতের মতন হাজির হওয়ায় খুশি গ্রামবাসীরা।স্বেচ্ছাসেবী সংগঠন মলয় আদক ও প্রশান্ত সরকার জানান গোসাবার রানীপুর এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত ১০০ টি তফশিলি ও তফশিলি উপজাতি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।বিশেষ করে রান্নার সরঞ্জাম,মশারি,কোম্বল,জামা কাপড়,চাল,ডাল,বিস্কুট,মাস্ক, ন্যাপকিন,স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.